শনিবার থেকে শুরু হচ্ছে হামের..
প্রকাশ: 26 September 2026 । 11:11 | আপডেট: 26 September 2026 । 11:15
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আবারও শুরু হচ্ছে বিশেষ টিকা ক্যাম্পেইন। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচিতে বাদ পড়া শিশুদেরও টিকার আওতায় আনা হবে।
শিশু বিশেষজ্ঞরা বলছেন, শরীরে হাম-রুবেলার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরিতে টিকা গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত সময়ের পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনের অতিরিক্ত ডোজও শিশুদের দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, এটি ‘মপআপ প্রোগ্রাম’। নিয়মিত টিকা থেকে যারা বাদ পড়েছে বা কোনো কারণে টিকাদান কেন্দ্রে আসতে পারেনি, তাদের শনাক্ত করে টিকার আওতায় আনার লক্ষ্যেই এ কর্মসূচি।
এর আগে ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত সারা দেশে হামের টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। ওই কর্মসূচিতে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.