জাতিসংঘে তারেকের ভাষণ বিশ্ববাসীর কথার..

প্রকাশ: 25 September 2026 । 19:20 | আপডেট: 25 September 2026 । 19:24

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণকে ‘সারা বিশ্বের মানুষের কথার প্রতিধ্বনি’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণে তারেক রহমান বিশ্বনেতাদের সামনে রোহিঙ্গা সংকটের সমাধানের বিষয়টি তুলে ধরেছেন। পাশাপাশি শান্তি, মানবতা, সমতা ও মর্যাদার বার্তাও উঠে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে।

তিনি দাবি করেন, বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং বর্তমান সরকার দেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে।

সমাবেশে রিজভী আরও অভিযোগ করেন, বিরোধী দল বিভিন্ন বিষয়ে আগাম বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, যারা নাশকতা করবে, তাদের প্রতিহত করবে বিএনপি।

রিজভী আরও বলেন, অতীতে বিরোধী আন্দোলনে হত্যা ও গুমের ঘটনা ঘটেছে এবং তরুণ-যুবকদের আন্দোলনের একপর্যায়ে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন—এমন দাবি করেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!