জনগণের ক্ষমতায়নেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার..

প্রকাশ: 25 September 2026 । 18:59 | আপডেট: 25 September 2026 । 18:59

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের ক্ষমতাহীন রেখে কোনো দেশ শক্তিশালী হতে পারে না। ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে প্রতিটি মানুষ যাতে সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারে, সে পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

নিজের স্বপ্নের বাংলাদেশের চিত্র তুলে ধরে তিনি বলেন, তরুণরা নির্ভয়ে স্বপ্ন বাস্তবায়ন করবে, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে এবং শিশুরা পূর্ণ বিকাশের সুযোগ পাবে—এমন সমাজ গড়তে চায় সরকার। এ ক্ষেত্রে মূল নীতি—‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’।

দেশে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও বিনিয়োগবান্ধব পরিবেশ বহাল রয়েছে উল্লেখ করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

ভাষণের শেষ পর্যায়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন এবং বিদায়ী সভাপতি এনালেনা বেয়ারবককে ধন্যবাদ জানান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!