মেসির বিদায় এখনই প্রাপ্য :..
প্রকাশ: 25 September 2026 । 14:58 | আপডেট: 25 September 2026 । 14:58
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
জাতীয় দল থেকে লিওনেল মেসির বিদায়ের সিদ্ধান্তকে সঠিক সময়ের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, মেসির মতো একজন মহাতারকার বিদায়টা হওয়া উচিত নিজের মানুষের সামনে, আবেগ ও সম্মানের সঙ্গে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মেসির সম্মানে আগামী ৬ অক্টোবর একটি বিদায়ী ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। আর্জেন্টিনার জার্সিতে ওই ম্যাচটিই হতে পারে মেসির শেষ উপস্থিতি।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসির বিদায়ের সময় তিনি নিজেও সেখানে থাকতে চেয়েছেন। তবে ভবিষ্যতে তিনি আর্জেন্টিনা দলের কোচ হিসেবে দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে নিজেও অনিশ্চিত বলে জানান।
স্কালোনি বলেন, মেসিকে তাঁর প্রিয় মানুষদের সামনে বিদায় জানানোর সুযোগ দেওয়া উচিত। তাঁর মতে, পরে হয়তো একই আবেগ ও জাদু ধরে রাখা সম্ভব নাও হতে পারে।
মেসিকে কোচিং করানোকে নিজের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা উল্লেখ করে স্কালোনি বলেন, তাঁর মতো খেলোয়াড় আর কখনো আসবে না। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও মেসি মানুষের ওপর যে প্রভাব ফেলেছেন, সেটিও বিশেষ বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ক্যারিয়ারের শেষ সময়েও এবারের বালন দ’রের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন মেসি। স্কালোনির মতে, বিশ্বকাপে মেসির পারফরম্যান্স ও পরিসংখ্যানই তাঁর শ্রেষ্ঠত্বের প্রমাণ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.