এলএনজি ট্রান্সফার শুরু, স্বাভাবিক হচ্ছে..

প্রকাশ: 25 September 2026 । 11:41 | আপডেট: 25 September 2026 । 11:41

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্রান্সফার শুরু হওয়ায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এ তথ্য জানায়।

পেট্রোবাংলা জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার মহেশখালী ভাসমান টার্মিনালে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে গ্যাস ট্রান্সফার প্রক্রিয়া ব্যাহত হয়। এতে আরএলএনজিসহ সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কমে যায়।

আবহাওয়ার উন্নতির পর শুক্রবার কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি ট্রান্সফার আবার শুরু হয়েছে। ফলে গ্যাস সরবরাহ পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!