জাতিসংঘে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা তুলে..

প্রকাশ: 25 September 2026 । 11:36 | আপডেট: 25 September 2026 । 11:36

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্বশান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের মাধ্যমে শান্তি, সমৃদ্ধি ও ঐক্য প্রতিষ্ঠার বিষয় উঠে এসেছে।

তিনি জানান, শিশু, নারী, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সরকারের পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড ও ভবিষ্যতে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনার কথাও ভাষণে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও পরিবেশসহ বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র সুসংহত করা, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মাহদী আমিন।

জলবায়ু ও স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খনন, পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনার মতো উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামী কয়েক বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে, যার ৮০ হাজার নারী।

মাহদী আমিন আরও জানান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূমিকা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি সদস্যদের অবদানের প্রশংসা করা হয়েছে। বিশ্বশান্তি, বহুপাক্ষিক সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বাংলাদেশের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!