কাঁঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা..
প্রকাশ: 24 September 2026 । 18:40 | আপডেট: 24 September 2026 । 19:14
মোঃ মাছুম বিল্লাহ কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠি:-
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিভিন্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কাঁঠালিয়া উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। উপজেলা মৎস্য অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ১২টি পুকুরে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ প্রজাতির মোট ২৯৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীর বহর, যুবদল সভাপতি জয়নাল আবেদীনসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও মৎস্যজীবীরা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.