আত্রাইয়ে রেজাউল ইসলাম রেজু এমপিকে..

প্রকাশ: 24 September 2026 । 17:45 | আপডেট: 24 September 2026 । 17:48

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ

নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-৬ (আত্রাই -রাণীনগর) আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান করেছে আত্রাই দলিল লেখক সমিতি।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় আত্রাই দলিল লেখক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দলিল লেখক সমিতির আহ্বায়ক মো.লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এ কে আজাদ পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,এস এম ফারুক বকত,সহসভাপতি ও আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,আত্রাই দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য মো.খলিলুর রহমান,মো.রফিকুল ইসলাম,মো.আফাজ উদ্দিনসহ সমিতির অন্যান্য সদস্যরা।

উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন দলিল লেখক সমিতির যুগ্ম আহ্বায়ক মো.হাফিজুর রহমান হাফিজ ও সাখাওয়াত জাহান নয়ন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!