চারদিন সাগরে ভেসে থাকা ১৮..

প্রকাশ: 24 September 2026 । 12:01 | আপডেট: 24 September 2026 । 12:01

মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী করেসপন্ডেন্টপটুয়াখালী :-

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকা ১৮ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্বজনদের পাঠানো একটি মাছ ধরার ট্রলারে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের পাচকপাট স্লুইস গেট এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

জেলেদের স্বজনদের একজন জানান, গত রোববার মাছ ধরার পর ট্রলারটির পাখা ভেঙে যায়। এরপর সোনারচর ও রূপারচরের মাঝামাঝি এলাকায় ট্রলারটি বিকল অবস্থায় আটকে ছিল।

মঙ্গলবার নেটওয়ার্ক পেয়ে ট্রলার মালিক হানিফ মাঝি বিষয়টি আড়তদার ফরহাদ হোসেন পাটোয়ারীকে জানান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে উদ্ধারের সহায়তা চাওয়া হয়।

তবে সাগরে তিন নম্বর সতর্কসংকেত থাকায় উত্তাল পরিস্থিতিতে বুধবার পর্যন্ত উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। পরে বৃহস্পতিবার সকালে আড়তদারের পাঠানো ট্রলারে ১৮ জেলেকে উদ্ধার করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!