আরও ১১টি বোয়িং কিনছে বাংলাদেশ
প্রকাশ: 24 September 2026 । 09:20 | আপডেট: 24 September 2026 । 11:23
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বাংলাদেশ আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশ বিমান ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। চুক্তি স্বাক্ষরকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের জন্য ‘উভয়পক্ষের জয়’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন রাষ্ট্রদূত।
বিমান কর্মকর্তারা জানান, গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে স্বাক্ষরিত ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তির আওতায় ১৪টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার পাশাপাশি নতুন ১১টি উড়োজাহাজ কেনা হবে। এতে বোয়িংয়ের কাছ থেকে বিমানের পরিকল্পিত উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়াবে ২৫টিতে।
তবে নতুন ১১টি উড়োজাহাজের মডেল, মূল্য, অর্থায়নের শর্ত ও সরবরাহের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে, আরও ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার পৃথক একটি প্রস্তাবও বিবেচনা করছে বিমান।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.