পলাতকরা বাইরে থেকে অশান্তির চেষ্টা..

প্রকাশ: 23 September 2026 । 19:20 | আপডেট: 23 September 2026 । 19:20

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

পলাতকরা বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে এবং দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা এতে বাতাস দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে একটি পক্ষের সড়কে নামার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বিশ্বের বিভিন্ন দেশেও সংকট চলছে। বিরোধী দলের নেতাদের আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে আরও পড়াশোনা করার পরামর্শ দেন তিনি।

জামায়াতের লংমার্চ প্রসঙ্গে রিজভী বলেন, এক হাজার গাড়ি নিয়ে কর্মসূচি পালন করায় বিপুল জ্বালানি ব্যয় হয়েছে। এই জ্বালানি সাশ্রয় করা গেলে রাষ্ট্রের কিছুটা সাশ্রয় হতো বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী দাবি করেন, সংকটের মধ্যেও সরকার জনগণকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে এবং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিক উন্নয়নের দিকে এগোচ্ছে। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দল বর্তমানে নির্বিঘ্নে কথা বলতে পারছে উল্লেখ করে রিজভী বলেন, গত ১৭ বছর এমন পরিস্থিতি ছিল না।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!