নাউরুর নতুন নাম ‘নাওয়েরো’, ঘোষণা..

প্রকাশ: 23 September 2026 । 19:05 | আপডেট: 23 September 2026 । 19:05

অনলাইন ডেস্ক

ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র নাউরুর নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডেভিড আদিয়াং। এখন থেকে দেশটি ‘নাওয়েরো’ নামে পরিচিত হবে বলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে আদিয়াং বলেন, এই পরিবর্তনের মাধ্যমে নিজেদের ঐতিহ্য ও পরিচয়ের সঙ্গে ব্যবহৃত পুরোনো নাম পুনরুদ্ধার করা হচ্ছে। তাঁর ভাষায়, এটি অতীতের সঙ্গে বিচ্ছেদ নয়, বরং নিজেদের পরিচয় পুনঃনিশ্চিত করার উদ্যোগ।

তিনি বলেন, বহু বছর ধরে বিশ্ব নাউরু নামেই দেশটিকে চিনে এসেছে। তবে স্থানীয়ভাবে ব্যবহৃত নামটি ‘নাওয়েরো’, যার বানান ও উচ্চারণও ভিন্ন। ভাষণের শেষে বিশ্ববাসীর প্রতি তিনি আহ্বান জানান, ‘আমাদের নাম উচ্চারণ করো।’

প্রায় আট বর্গমাইল আয়তনের দেশটিতে প্রায় ১২ হাজার মানুষের বসবাস। ঔপনিবেশিক শাসনের অবসানের পর ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করে নাউরু।

দেশটির নাম পরিবর্তনের প্রক্রিয়া ফেব্রুয়ারিতে ইঙ্গিত দেওয়ার পর আগস্টে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর সঙ্গে আন্তর্জাতিক কোডও পরিবর্তন করে এনআরইউ থেকে এনআরও করার কথা জানানো হয়েছে। দেশটির নাগরিকদের নতুন পরিচিতিও পরিবর্তন করা হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশ অতীতে ঔপনিবেশিক উত্তরাধিকার, সাংস্কৃতিক পরিচয় বা আধুনিক রাষ্ট্রীয় পরিচয়ের কারণে নাম পরিবর্তন করেছে। এর মধ্যে সোয়াজিল্যান্ড থেকে এসোয়াতিনি, রোডেশিয়া থেকে জিম্বাবুয়ে, বার্মা থেকে মিয়ানমার এবং সিলন থেকে শ্রীলঙ্কা হওয়ার উদাহরণ রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!