শ্রীমঙ্গলে আন্তঃক্লাব বিতর্ক, চিত্রাঙ্কন ও..
প্রকাশ: 23 September 2026 । 12:38 | আপডেট: 23 September 2026 । 12:38
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে আন্তঃক্লাব বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিশোর-কিশোরী ও যুবদের নেতৃত্ব, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার সড়কের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে SAY-LEAD প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে EDUCO Bangladesh।
অনুষ্ঠানে উপজেলার ৮টি Adolescent & Youth Club-এর বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী কিশোর-কিশোরী ও যুবরা অংশ নেন। বিতর্ক, বক্তৃতা, চিত্রাঙ্কন, গল্প বলা, সংগীত ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন আইডিয়ার প্রকল্প সমন্বয়কারী মো. মানুন ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিয়ার প্রজেক্ট অফিসার সুমাইয়া খন্দকার ও মীর মো. তৌহিদুর রহমান।
আয়োজকরা জানান, কিশোর-কিশোরী ও যুবদের মধ্যে যুক্তিভিত্তিক চিন্তা, জনসম্মুখে বক্তব্য প্রদান, সৃজনশীলতা, দলগত কাজ ও সামাজিক বিষয়ে অংশগ্রহণের দক্ষতা বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন ক্লাবের সদস্যদের মধ্যে পরিচিতি, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রতিযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের অধিকার ও দায়িত্ব, মেয়েদের শিক্ষা ও নেতৃত্ব, নিরাপদ কমিউনিটি, জলবায়ু পরিবর্তন, মাদকমুক্ত সমাজসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয় গুরুত্ব পায়।
প্রতিযোগিতায় শ্রীমঙ্গলের ৮টি চা-বাগানের ১২ থেকে ২৪ বছর বয়সী ৪৬ জন প্রতিযোগী অংশগ্রহন করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী ও আয়োজকদের নিয়ে গ্রুপ ছবি তোলা হয় এবং মধ্যাহৃভোজে অংশ নেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.