বাসভাড়া ১৭ পয়সা বাড়ল, বেশি..

প্রকাশ: 22 September 2026 । 19:29 | আপডেট: 22 September 2026 । 19:29

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

নতুন বাসভাড়া নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর কিছু সময় আগে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রী বলেন, আজই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে এবং গেজেট প্রকাশের পরই নতুন ভাড়া কার্যকর হবে। ভাড়া নির্ধারণের পদ্ধতি অনুযায়ী ২০ পয়সা বাড়ানোর হিসাব এলেও বাস মালিকদের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ ব্যয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, যেকোনো ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।

রেলভাড়া প্রসঙ্গে তিনি বলেন, আপাতত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। তবে রেল ও লঞ্চের ভাড়া নিয়ে পরশুদিন বৈঠক হবে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!