৪০ জেলায় ১ হাজার ৬০০..

প্রকাশ: 22 September 2026 । 13:03 | আপডেট: 22 September 2026 । 13:03

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

সারাদেশে মানসম্মত ডেঙ্গু চিকিৎসা নিশ্চিত করতে ৪০টি জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজে ‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, ভুল চিকিৎসা বা ব্যবস্থাপনার কারণে যেন কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু না হয়, সে লক্ষ্যেই বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

তিনি বলেন, রোগীর চাপ বাড়লেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় বিপুলসংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। রোগতাত্ত্বিক তথ্য ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার মাধ্যমে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, মূল প্রশিক্ষণের আগে সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে প্রায় সাড়ে ৩৫০ জন সিনিয়র চিকিৎসককে ‘ট্রেইনার্স ট্রেনিং’ দেওয়া হয়েছে। পরে তারাই দেশের ৪০টি জেলায় একযোগে ১ হাজার ৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ দিচ্ছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!