অপ্রতিম হত্যাকাণ্ড : মায়ের তিন..

প্রকাশ: 21 September 2026 । 20:14 | আপডেট: 21 September 2026 । 20:14

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এ ঘটনায় অপ্রতিমের মা ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম তিনটি দাবি জানিয়েছেন। পাশাপাশি হত্যাকাণ্ড নিয়ে নতুন কিছু তথ্যও সামনে এসেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে কুবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অপ্রতিমের মায়ের পক্ষে এসব তথ্য ও দাবি তুলে ধরেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার।

মানববন্ধনে জানানো হয়, অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬) ঘটনার প্রায় ১০ দিন আগে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে বিনা বেতনে চাকরি নিয়েছিলেন।

এ ছাড়া নাহিদা বেগম কুবির সহকারী প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে কুমিল্লার কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন বলে জানানো হয়। ওই কিশোর গ্যাংয়ের নেতৃত্বে মামলার আরেক আসামি সাইফুল ইসলাম তুহিন (১৯) ছিলেন বলেও দাবি করা হয়েছে। অপ্রতিমের মা এই ঘটনার সঙ্গে তার ছেলের হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন।

তার দ্বিতীয় দাবিতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হলেও তারা প্রকৃতপক্ষে অপ্রাপ্তবয়স্ক কি না, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এ ছাড়া অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনে আইন সংশোধনের দাবিও জানিয়েছেন অপ্রতিমের মা।

ড. কামরুন নাহার বলেন, অপ্রতিমের মায়ের সঙ্গে তিনি দেখা করেছেন। তার অবস্থা খুবই খারাপ। এরপরও তিনি কয়েকটি দাবি জানিয়েছেন এবং তার পক্ষ হয়ে মানববন্ধনে সেগুলো তুলে ধরা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!