ব্লু ইকোনমি নিয়ে বাংলাদেশ-চীনের যৌথ..
প্রকাশ: 21 September 2026 । 19:21 | আপডেট: 21 September 2026 । 19:21
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ব্লু ইকোনমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। এতে বাংলাদেশ ও চীনের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজ, সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে দ্বিতীয় চায়না-বাংলাদেশ প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ব্লু ইকোনমি নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি জানান, ব্লু ইকোনমি খাতে গবেষণা এগিয়ে নিতে চীনা বিশেষজ্ঞ ও গবেষকরা বাংলাদেশের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.