কালকিনিতে ইসাহাক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের..
প্রকাশ: 21 September 2026 । 18:32 | আপডেট: 21 September 2026 । 18:32
রাজু আহম্মেদ, কালকিনি করেসপন্ডেন্ট, মাদারীপুর:-
মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নিহত সেই বৃদ্ধ মো. এছাহাক সরদার(৭৫) হত্যা মামলার বাকি সকল আসামীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে ঘন্টাব্যাপী ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে নিহতের বাড়ির সামনে একর্মসুচি পালন করা হয়। মামলা ও নিহতের পরিবার জানায়, পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামের নশাই সরদারের ছেলে এছাহাকের সঙ্গে একই এলাকার ঝালু মোল্লার দীর্ঘদিন পূর্বশত্রুতা চলছিল।
গত ২২ আগস্ট রাতে এছাহাক মোল্লা একা পাশের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এসময় পথে ওতপেতে থাকা ঝালু মোল্লার নেতৃত্বে মোঃ তুহিন মোল্লা, পারভেজ মোল্লা, রবিউল মোল্লা, লিমন মোল্লাসহ বেশ কয়েকজন মিলে এছাহাকের পথরোধ করে। এরপর তারা অতর্কিতভাবে এছাহাক সরদারকে কুপিয়ে জখম করে দুই পায়ের রগ কেটে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। এ মামলার প্রধান আসামী তুহিন মোল্লাকে রাজধানী ঢাকা থেকে পলাতক অবস্থায় গ্রেফতার করে পুলিশ। তবে বাকি সকল আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের পরিবার-এলাকাবাসী সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এই কর্মসূচিতে বক্তব্য রাখেন আলাউদ্দিন সরদার, সাবেক কাউন্সিলর ইয়াসমিন খানম, ইসমাইল, নিহতের মেয়ে মোসাঃ ফাহিমা বেগম। এসময় উপস্থিত বক্তারা বলেন, আমাদের একটাই দাবি ইসাহাক সরদারের সকল আসামীদের দ্রুত গ্রেফতার করেতে হবে। আসামিদের দৃষ্টান্তমুলক বিচার চাই আমরা।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ঝালু মোল্লাকে এলাকায় বা ফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, এছাহাক হত্যা মামলার প্রধান আসামী তুহিন মোল্লাকে পলাতক অবস্থায় গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.