মৌলভীবাজারে ৩৯০ পিস ইয়াবাসহ দুইজন..

প্রকাশ: 21 September 2026 । 18:20 | আপডেট: 21 September 2026 । 18:25

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩৯০ পিস কথিত ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—সিলেটের ওসমানীনগরের ইব্রাহীমপুরের মোঃ নজরুল ইসলাম খান (৪১) এবং কুলাউড়ার মনরাজ এলাকার মুমিন মিয়া প্রকাশ মনা (১৯)।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া ও মৌলভীবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কুলাউড়ায় মুমিনের কাছ থেকে ৫৫ পিস ও একটি প্যাকেট থেকে ১৫০ পিসসহ ২০৫ পিস এবং মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় নজরুলের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবির ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। পলাতক কাউছার মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!