সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক ফেসবুক-ইনস্টাগ্রাম

প্রকাশ: 21 September 2026 । 14:00 | আপডেট: 21 September 2026 । 14:00

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই প্ল্যাটফর্মেই সমস্যার কথা জানান।

স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বিভ্রাট শুরু হয়। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে ৫ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে।

রয়টার্স জানায়, রাত ১০টার দিকে সমস্যার প্রতিবেদন দ্রুত কমে আসে। এতে ধারণা করা হয়, ওই সময়ের মধ্যেই দুই প্ল্যাটফর্মের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে যায়।

বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের প্রশ্নেরও জবাব দেয়নি প্রতিষ্ঠানটি।

ডাউনডিটেক্টরের তথ্য ব্যবহারকারীদের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হওয়ায় প্রকৃতপক্ষে কতজন এতে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিতভাবে বলা যায় না।

এর আগে গত জুলাইয়েও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের বিভ্রাট হয়েছিল। সে সময় ফেসবুকে সর্বোচ্চ ৪ হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রামে ২ হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন পাওয়া যায়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!