ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত..

প্রকাশ: 21 September 2026 । 13:03 | আপডেট: 21 September 2026 । 13:03

অনলাইন ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ‘বড় সিদ্ধান্তের’ দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান তাদের আচরণ পরিবর্তন না করলে শিগগিরই ‘বড় কিছু’ ঘটতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছেন। সামরিক পদক্ষেপ বাড়ানো, অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা কিংবা সমঝোতার পথ—এ ধরনের বিকল্প নিয়ে তিনি কথা বলেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ট্রাম্প ও পেজেশকিয়ান দুজনেরই নিউইয়র্কে থাকার কথা রয়েছে। এই সুযোগে তাদের মধ্যে বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে বৈঠকের বিষয়ে ইরানি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে হবে এবং আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিলসহ ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে ইরান বা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থ ও স্থাপনায় হামলা চালাতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!