‘দেশে সিংহ, বিদেশে বিড়াল’—অভিষেক-বৈভবকে পাটিলের..

প্রকাশ: 21 September 2026 । 12:58 | আপডেট: 21 September 2026 । 12:58

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ভারতের দুই তরুণ ব্যাটার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীকে প্রতিভাবান ও ভয়ংকর ব্যাটার হিসেবে প্রশংসা করেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার সন্দীপ পাটিল। তবে দেশের বাইরে বল একটু সুইং করলেই দুজনের ব্যাটিংয়ে সমস্যা দেখা যায় বলে মনে করেন তিনি।

এক সাক্ষাৎকারে পাটিল বলেন, অভিষেক ও বৈভবকে বিদেশের কন্ডিশনে আরও ভালোভাবে মানিয়ে নেওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে সিংহ, বিদেশে বিড়াল—এটা হওয়া উচিত নয়।’

ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে অভিষেক পাঁচ ম্যাচে ১৩১ রান করেন। একই সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। তিন ম্যাচে তিনি করেন ৪২ রান। ফলে দেশের মাটিতে তাদের আগ্রাসী ব্যাটিংয়ের যে চিত্র দেখা যায়, ইংল্যান্ডে তা পুরোপুরি দেখা যায়নি।

তবে সাম্প্রতিক সফরগুলোতে দুজনই ঘুরে দাঁড়িয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ৩-০ ব্যবধানে জয় পায়। সিরিজসেরা হন বৈভব। এরপর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে আলোচনায় আসেন অভিষেক।

অভিষেকের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে অবশ্য অবাক হননি পাটিল। আধুনিক ক্রিকেটে তরুণদের ভয়ডরহীন ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বলেন, অভিষেকের সেঞ্চুরি এবং ভারতের ছয় ওভারে ১০০ রান করার কৃতিত্ব তরুণ ব্যাটারদেরই দিতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!