বিদেশমুখী চিকিৎসা ঠেকাতে দেশের স্বাস্থ্যব্যবস্থায়..
প্রকাশ: 20 September 2026 । 18:49 | আপডেট: 20 September 2026 । 18:49
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দেশে দক্ষ ও মেধাবী চিকিৎসক থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য রোগীদের ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে যাওয়ার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আধুনিক প্রযুক্তি, অবকাঠামো ও উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে দেশের চিকিৎসকরাই আন্তর্জাতিক মানের সেবা দিতে পারবেন বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে ‘পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) সচেতনতা মাস’ উপলক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে পারলে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমার পাশাপাশি বিপুল বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। এ জন্য জেলা ও প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানান তিনি।
বন্ধ্যাত্ব চিকিৎসাকে স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ চিকিৎসায় দেশে যথেষ্ট সক্ষমতা রয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ইনফার্টিলিটি সেন্টারের সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনে আগামী বাজেটে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিতের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, শুধু হাসপাতালের শয্যা বাড়ালেই স্বাস্থ্যসেবার সংকটের সমাধান হবে না। এর পাশাপাশি আধুনিক সরঞ্জাম, সেবার পরিধি বৃদ্ধি এবং চিকিৎসকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তুলতে হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.