দেশ অস্থিতিশীলের অপচেষ্টা চলছে, সতর্ক..

প্রকাশ: 20 September 2026 । 14:16 | আপডেট: 20 September 2026 । 14:16

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করতে বিভিন্ন ধরনের অপতৎপরতা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলার তারানগর ইউনিয়নের ভাওয়াল মাঠে ঢাকা-২ আসনের শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা যেন দেশের উন্নয়ন ও জনকল্যাণের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ দায়িত্ব শুধু সরকারের নয়; শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের সবাইকে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বাড়াতে বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন আমান উল্লাহ আমান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!