১১ দলীয় লং মার্চে শফিকুর..

প্রকাশ: 19 September 2026 । 18:30 | আপডেট: 19 September 2026 । 18:30

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জাতির প্রয়োজনে বিভিন্ন দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বর্তমানে আট দফা দাবি থাকলেও তা ৯ বা ১০ দফায় পরিণত হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে। তখন পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, হতাশ হয়ে ‘মাথা গরম’ না করে জনগণের দাবি মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। দাবি পূরণে ব্যর্থ হলে কোনো ‘চোখ রাঙানি’ কাজে আসবে না বলেও তিনি মন্তব্য করেন।

১৮ কোটি মানুষের দাবি নিয়ে ১১ দল মাঠে নেমেছে দাবি করে শফিকুর রহমান বলেন, দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ আট দফা দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!