দুমকিতে ফেসবুকে ভুয়া আইডি খুলে..
প্রকাশ: 18 September 2026 । 13:55 | আপডেট: 18 September 2026 । 13:55
মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেনের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি থেকে অপপ্রচারের ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, একটি অজ্ঞাত চক্র তাঁর পরিচয় ও ছবি দিয়ে একাধিক ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করেছে। পরবর্তীতে সেসব আইডি থেকে তাঁর পরিচিতজনদের বিভ্রান্তিকর বার্তা পাঠানোসহ নানা ধরনের মানহানিকর পোস্ট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এতে তাঁর পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পরিবারও সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। বিষয়টি নজরে আসার পর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, জিডিটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটিকে শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.