শ্রীমঙ্গলে ১ লাখ শলাকা অবৈধ..
প্রকাশ: 17 September 2026 । 18:00 | আপডেট: 17 September 2026 । 22:05
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ লাখ শলাকা অবৈধ সিগারেটসহ দুলাল পাল (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা সিগারেটের আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।
বুধবার রাতে শ্রীমঙ্গল থানার পুলিশ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শ্রীমঙ্গল থানাধীন মৌলভীবাজার রোডে এসএ পরিবহনের সামনে ফুটপাতের খালি জায়গায় অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর জন্য মজুদ করে রাখা হয়েছে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন দুলাল পাল। এ সময় পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃত আসামির দেখানো মতে ঘটনাস্থল থেকে ৮ কার্টন STAR সিগারেট, ১ কার্টন LINK সিগারেট এবং ১ কার্টন Five Filter Kings সিগারেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা সিগারেটের মোট পরিমাণ ১ লাখ শলাকা। এর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.