বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার আকবর..

প্রকাশ: 17 September 2026 । 18:44 | আপডেট: 17 September 2026 । 20:02

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন আসরে কর্ণালি ইয়াকসের হয়ে খেলবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আকবরকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনবভাবে ঘোষণা করেছে কর্ণালি ইয়াকস। সরাসরি নাম প্রকাশ না করে যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জামের ছবি পোস্ট করে চুক্তির খবর জানায় ফ্র্যাঞ্চাইজিটি।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ১৩০.৬৭ স্ট্রাইক রেটে ১ হাজার ১৮০ রান করেছেন আকবর। এবারই প্রথম বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তিনি।

এবারের এনপিএলে আকবরের পাশাপাশি বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও খেলবেন। তাকে দলে নিয়েছে পোখারা অ্যাভেঞ্জার্স।

আট দল নিয়ে আগামী ১৭ নভেম্বর শুরু হবে এনপিএলের তৃতীয় আসর। টুর্নামেন্ট চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কাঠমান্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সব ম্যাচ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!