ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর..

প্রকাশ: 17 September 2026 । 19:25 | আপডেট: 17 September 2026 । 19:25

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি, মানবসম্পদ উন্নয়ন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অগ্রাধিকার বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া জলবায়ু পরিবর্তন ও বহুপক্ষীয় অংশীদারিত্ব নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ফার্মাসিউটিক্যালস খাতে আরও বেশি ফরাসি বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে আইনি পথে কর্মী অভিবাসনের ওপর গুরুত্ব দিয়ে অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের জিরো-টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এর মধ্যে ১৩ লাখ রোহিঙ্গার জন্য ফ্রান্সের মানবিক সহায়তা এবং তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিও গুরুত্ব পায়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!