জাতীয় নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন,..

প্রকাশ: 17 September 2026 । 19:01 | আপডেট: 17 September 2026 । 19:01

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক ‘নৌকা’ স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে একক প্রার্থীর ক্ষেত্রে ব্যবহারের জন্য ‘না’ প্রতীক যুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক ছাড়া ইসির নির্ধারিত অন্য যেকোনো প্রতীক প্রার্থিতা অনুযায়ী বরাদ্দ দেওয়া যাবে।

এ ছাড়া প্রার্থীর হলফনামায় স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক থেকে ঐচ্ছিক করা হয়েছে। ‘অভিযুক্ত’ বলতে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা চার্জ গঠন করেছেন—এমন আসামিকে বোঝানো হবে বলেও বিধিমালায় স্পষ্ট করা হয়েছে।

ফৌজদারি মামলায় জামিনে থাকা প্রার্থীদের ক্ষেত্রে আদালত থেকে জামিনের সত্যায়িত অনুলিপি জমা দেওয়ার বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে। কারাগারে থাকা প্রার্থীরা জেল কর্তৃপক্ষের মাধ্যমে হলফনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে জমা দিতে পারবেন।

নির্বাচনি ব্যয়ের জন্য প্রার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি মনোনীত নির্বাচনি এজেন্টের অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগও রাখা হয়েছে। ইসি জানিয়েছে, সংশোধিত বিধানগুলো অবিলম্বে কার্যকর হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রযোজ্য হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!