মানুষের চাহিদা অনুযায়ী সাইবার সুরক্ষা..

প্রকাশ: 17 September 2026 । 18:45 | আপডেট: 17 September 2026 । 18:45

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ফ্রিডম অব স্পিচ নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকেও গুরুত্ব দিয়ে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।

তিনি বলেন, আইনটি সংশোধনের বিষয়ে এরই মধ্যে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে।

নতুন সাইবার সুরক্ষা আইনে অনলাইনে সাংবাদিকতার নামে কেউ যেন অপতথ্য ছড়াতে না পারে, সে বিষয়টিও বিবেচনায় রাখা হবে বলে জানান আইনমন্ত্রী।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!