শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১৪ ফুটের..
প্রকাশ: 17 September 2026 । 16:37 | আপডেট: 17 September 2026 । 16:37
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
বাড়ির আঙিনায় হঠাৎ দেখা মিলল বিশাল আকৃতির এক অজগরের। প্রায় ১৪ ফুট লম্বা ও ২৩ কেজি ওজনের অজগরটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর লামুয়া এলাকায় কদর আলী মেম্বারের বাড়ির আঙ্গিনায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির আঙিনায় বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে আব্দুল মজিদ নামে এক ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এ সময় উদ্ধার কার্যক্রমে উপস্থিত ছিলেন চাউতলি বনবিট কর্মকর্তা সুব্রত সরকার।
উদ্ধার শেষে অজগরটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে বন্যপ্রাণী বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সাপটি হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকারীরা জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন ২৩ কেজি। লোকালয়ে অজগরসহ বন্যপ্রাণী চলে এলে আতঙ্কিত না হয়ে সেগুলোকে নিরাপদে উদ্ধারের জন্য বন্যপ্রাণী বিভাগ বা সংশ্লিষ্ট বন্যপ্রাণী উদ্ধারকারীদের খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.