নির্বাচনী ব্যয়ের হিসাবে প্রার্থী-এজেন্টের ব্যাংক..
প্রকাশ: 17 September 2026 । 12:47 | আপডেট: 17 September 2026 । 12:47
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
নির্বাচনী ব্যয় সংক্রান্ত তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি তার নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বর অন্তর্ভুক্ত করার বিধান করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করা হয়েছে।
বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সংশোধিত বিধান অনুযায়ী, মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনী ব্যয় নির্বাহের ব্যাংক হিসাবের তথ্যের সঙ্গে প্রার্থী অথবা তার নির্বাচনী এজেন্টের হিসাব নম্বর উল্লেখ করতে হবে।
এ ছাড়া প্রার্থীর হলফনামার কিছু বিধানেও পরিবর্তন আনা হয়েছে। হলফনামায় আগে যে তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক ছিল, সংশোধনের পর তা ঐচ্ছিক করা হয়েছে।
সংশোধিত বিধিমালায় ‘অভিযুক্ত’ শব্দটির ব্যাখ্যাও যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, আদালত কর্তৃক যার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে, তাকেই অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।
এ ছাড়া প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য প্রদানও ঐচ্ছিক করা হয়েছে।
নির্বাচনী প্রতীকের তালিকাতেও পরিবর্তন আনা হয়েছে। গেজেটে ১২০টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৬৫ নম্বর প্রতীক হিসেবে ‘নৌকা’কে স্থগিত দেখানো হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে প্রাপ্যতা সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.