বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী..
প্রকাশ: 17 September 2026 । 12:43 | আপডেট: 17 September 2026 । 12:43
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের জুলং গ্রুপ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে সাক্ষাৎ করেন জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং। নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে আধুনিক নৌযান নির্মাণ ও মেরিটাইম খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বেন ওয়াং জানান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অত্যাধুনিক নৌযান ও জাহাজ নির্মাণ করতে চায় তার প্রতিষ্ঠান। উৎপাদিত নৌযান দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনাও রয়েছে।
চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ রয়েছে। জাহাজ নির্মাণ শিল্পে চীনের এ বিনিয়োগের উদ্যোগ সময়োপযোগী।
তিনি জানান, আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ ও রপ্তানির এ উদ্যোগে সরকার নীতিগত ও প্রশাসনিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। যৌথ উদ্যোগটি সফল হলে মেরিটাইম খাতে কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.