রাশিয়ার তেল কেনায় ১০ দেশে..

প্রকাশ: 16 September 2026 । 19:21 | আপডেট: 16 September 2026 । 20:23

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখায় ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়ার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদারের লক্ষ্যে আনা বিলটি প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ধাপ পেরিয়েছে।

‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ২১৪-২১১ ভোটে প্রতিনিধি পরিষদে প্রক্রিয়াগত অনুমোদন পায়। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিলটির ওপর চূড়ান্ত ভোট হওয়ার কথা রয়েছে। এর আগে ৭ আগস্ট সিনেটে বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়।

প্রস্তাবিত সংশোধনীতে সম্ভাব্য শুল্কের আওতায় থাকা ১০টি দেশ হলো—ভারত, চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তান। তবে এসব দেশের ওপর স্বয়ংক্রিয়ভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ হচ্ছে না; বিলটি পাস হলে প্রেসিডেন্টকে এমন শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হবে।

বিলটিতে রাশিয়ার নেতৃত্ব, জ্বালানি খাত ও নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের পাশাপাশি রাশিয়ার জ্বালানি ক্রয়কারী দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে।

তবে বিলটির বিরোধিতা করেছেন প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস। তিনি প্রেসিডেন্টকে বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার বিধানের বিরোধিতা করেছেন। তার পক্ষ থেকে ওই ক্ষমতা বাতিলের একটি সংশোধনীও প্রস্তাব করা হয়েছে।

প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। এরপরই প্রস্তাবিত নতুন শুল্ক-সংক্রান্ত ক্ষমতা কার্যকর হওয়ার বিষয়টি নির্ধারিত হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!