শিশুদের এখনই এআই শেখার আহ্বান..

প্রকাশ: 16 September 2026 । 19:58 | আপডেট: 16 September 2026 । 19:58

অনলাইন ডেস্ক

শিশুদের এখন থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কে শেখা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি বলেছেন, এআই সম্পর্কে না শিখলে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে তারা পিছিয়ে পড়তে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নর্থ ক্যারোলিনার মাউন্টেন ভিউ এলিমেন্টারি স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে এআই, রোবটিকস ও প্রযুক্তি নিয়ে কথা বলেন মেলানিয়া। তিনি শিশুদের এআই ব্যবহারে আগ্রহী হওয়ার পাশাপাশি সতর্ক থাকারও আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে মেলানিয়া বলেন, তাদের মধ্য থেকেই কেউ ভবিষ্যতের দারুণ কোনো রোবট তৈরি করতে পারে। এমন কিছু তৈরি করতে পারলে সেটি হোয়াইট হাউসে নিয়ে এসে তাকে দেখানোর কথাও বলেন তিনি।

এদিন মেলানিয়ার ‘বি বেস্ট’ উদ্যোগের আওতায় অ্যাশ কাউন্টির ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে এআই লার্নিং প্ল্যাটফর্ম ‘স্টাডিফেচ’-এর সাবস্ক্রিপশন দেওয়ার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি মাউন্টেন ভিউ এলিমেন্টারি স্কুলসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে ১০০টি জেটসন ন্যানো ডেভেলপার কিট দেওয়ার কথা জানানো হয়।

মেলানিয়া বলেন, শিশুদের সঠিক দিকনির্দেশনা দিয়ে এআই শেখাতে হবে এবং এ খাতে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে হবে। একই সঙ্গে প্রযুক্তির বিকাশ দায়িত্বশীলভাবে পরিচালনার ওপরও তিনি গুরুত্ব দিয়েছেন।

প্রসঙ্গত, এআই প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে বর্তমানে ব্যাপক আলোচনা চলছে। প্রযুক্তির ব্যবহার, এর সম্ভাব্য ঝুঁকি এবং নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন মহলে ভিন্নমত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!