ইউএনজিএতে মিডওয়াইফারি জোরদারের উদ্যোগ তুলে..

প্রকাশ: 16 September 2026 । 19:05 | আপডেট: 16 September 2026 । 19:05

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পেশাদার মিডওয়াইফারি জোরদারের উদ্যোগ তুলে ধরবে বাংলাদেশ।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও সুইডেন যৌথভাবে ‘প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন: প্রতিরোধযোগ্য মা ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি অন্তর্ভুক্তকরণ’ শীর্ষক উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট আয়োজন করবে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এতে অংশীদার হিসেবে রয়েছে।

অনুষ্ঠানে প্রাথমিক স্বাস্থ্যসেবায় প্রশিক্ষিত মিডওয়াইফদের অন্তর্ভুক্তি, তৃণমূল পর্যায়ে মা ও নবজাতকের মানসম্মত সেবা নিশ্চিত, নিরাপদ প্রসব এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার অগ্রগতির ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে বক্তব্য দেবেন। এ সময় বাংলাদেশে প্রতিরোধ ও প্রাথমিক সেবাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ এবং পেশাদার মিডওয়াইফারি জোরদারের পরিকল্পনা তুলে ধরবেন তিনি।

বাংলাদেশ ইতোমধ্যে ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ পদ সৃষ্টির নীতিগত প্রতিশ্রুতি গ্রহণ করেছে। সরকারের পরিকল্পনায় কমিউনিটি পর্যায়ের স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের বিনিয়োগ এবং মা ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু কমানোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে এশিয়া, আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী, জাতিসংঘ সংস্থা, উন্নয়ন সহযোগী, দাতা সংস্থা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। মেক্সিকো, নেপাল, সিয়েরা লিওন, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মন্ত্রীরাও আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

উচ্চপর্যায়ের আলোচনায় রাজনৈতিক প্রতিশ্রুতিকে পেশাদার মিডওয়াইফারি ও সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের টেকসই বিনিয়োগে রূপ দেওয়ার উপায় নিয়ে আলোচনা হবে। স্বাস্থ্য বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার প্যানেলটি পরিচালনা করবেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!