৮ অক্টোবর থেকে ২২ দিন..

প্রকাশ: 15 September 2026 । 17:05 | আপডেট: 15 September 2026 । 17:05

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, কেনাবেচা ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ সংরক্ষণে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে। এ সময় মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের ভিজিএফ কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। বরিশাল, চাঁদপুর ও ভোলাসহ ইলিশের প্রধান প্রজনন এলাকাগুলোতে নজরদারি ও অভিযান জোরদার করা হবে।

নিষিদ্ধ সময়ে মাছ ধরা ও বাজারজাত বন্ধে জেলা প্রশাসন, নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বরফকল, আড়ত ও বাজারে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণ অনুসন্ধান, অবৈধ জাল উৎপাদন ও বিক্রি বন্ধ এবং প্রকৃত জেলেদের সরকারি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, মৎস্য বিভাগ ও জেলে প্রতিনিধিরা সভায় অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!