বামনায় ফায়জুন্নেসা মহিলা কলেজে ডেঙ্গু..

প্রকাশ: 14 September 2026 । 19:29 | আপডেট: 14 September 2026 । 19:29

মোঃ শাকিল আহমেদ বামনা করেসপন্ডেন্ট, বরগুনা:-

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে বরগুনার বামনায় বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কলেজ প্রাঙ্গণে এ অভিযান অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

অভিযানে কলেজ চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান এবং বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ আকন রানা।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সচেতনতা জরুরি। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!