স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে..
প্রকাশ: 14 September 2026 । 19:18 | আপডেট: 14 September 2026 । 19:18
মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ করেসপন্ডেন্ট:-
নওগাঁর আত্রাই উপজেলায় স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের মধ্যে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে উপকৃত হচ্ছেন স্থানীয় অসংখ্য পরিবার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে ডাল, তেল, চাল, চিনি ও বুটসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা হচ্ছে। মেসার্স এ অ্যান্ড এস ট্রেডিং, আত্রাই-নওগাঁ দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালনা করছে।
ফ্যামিলি কার্ডধারী ক্রেতারা জানান, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে টিসিবির পণ্য তাদের জন্য সহায়ক হয়ে উঠেছে। বান্দাইখাড়া গ্রামের মো. লিটন হোসেন বলেন, ‘টিসিবির কারণে কম দামে পণ্য কিনতে পারছি। এতে সংসারের খরচ কিছুটা কমছে।’
নার্গিস বেগম বলেন, ‘বর্তমান বাজারদরে সংসার চালানো কঠিন। টিসিবির পণ্য কিছুটা স্বস্তি দিচ্ছে।’
টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, প্রতি প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১টি সাবান ও ১টি ভিম সাবান রয়েছে। এসব পণ্য ৪৬০ টাকায় বিক্রি করা হচ্ছে।
হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন বলেন, ‘আমার এলাকার অধিকাংশ মানুষ কৃষিনির্ভর ও নিম্ন আয়ের। টিসিবির পণ্য পেয়ে তারা উপকৃত হচ্ছেন। প্রকৃত উপকারভোগীরা যাতে এ সুবিধা পান, সে বিষয়ে আমি চেষ্টা করি।’
স্থানীয়দের সুবিধার্থে প্রতি মাসে নির্ধারিত দুই দিনে টিসিবির পণ্য বিতরণ করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ কার্যক্রম নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তায় সহায়তা করছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.