জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১..

প্রকাশ: 14 September 2026 । 14:16 | আপডেট: 14 September 2026 । 14:16

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন তিনি।

এ সময়ে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও ‘নতুন বাংলাদেশ’-এর ভিশন তুলে ধরবেন। পাশাপাশি বিশ্বশান্তি, সংঘাত নিরসন, টেকসই সমাধান, দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের ভূমিকার বিষয়গুলোও তুলে ধরা হবে।

এ ছাড়া জলবায়ু নিরাপত্তা ও জলবায়ু অর্থায়নে বাংলাদেশের নেতৃত্বের বিষয়টিও প্রধানমন্ত্রীর বক্তব্যে স্থান পেতে পারে বলে জানান প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করবেন। তবে কার কার সঙ্গে বৈঠক হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বহুপক্ষীয় ফোরামে এ ধরনের বৈঠক শেষ মুহূর্তেও নির্ধারিত হতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!