১০ জনের সিটিকে জেতাতে হালান্ডের..

প্রকাশ: 14 September 2026 । 14:10 | আপডেট: 14 September 2026 । 14:10

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ১০ জনের দল নিয়েও আর্লিং হালান্ডের একমাত্র গোলে ডার্বি জিতেছে সিটিজেনরা।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ২৩ মিনিটে ফিল ফোডেন লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ম্যানসিটি। এরপর রক্ষণে মনোযোগী হয়ে পড়ে তারা। বিরতির আগে দুই দফায় ভাগ্য সহায় হওয়ায় গোল হজম করেনি সিটি।

দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সিটি। আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যায় তারা। শেষদিকে ম্যানইউ একের পর এক আক্রমণ করেও গোল আদায় করতে পারেনি।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এ জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আর্সেনাল। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হালসিটি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!