সার্ভার হ্যাক করে এনআইডি ও..
প্রকাশ: 13 September 2026 । 18:56 | আপডেট: 13 September 2026 । 18:56
“ ব্যুরো চীফ, রাজশাহী ”
নওগাঁ জেলার মান্দা থানা এলাকায় বিভিন্ন সার্ভার হ্যাক করে প্রতারণা এবং অবৈধভাবে মোবাইল সিমের এনআইডি, বিকাশ বা নগদ রেজিস্ট্রেশন, লোকেশন, সিডিআর এবং এসএমএস লিস্টের তথ্য সংগ্রহ ও সরবরাহের অভিযোগে মো. আব্দুস সালাম সরকার (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫ রাজশাহী। গ্রেফতারকৃত যুবক মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। আজ রোববার বিকেলে র্যাব-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন অফিসে অস্থায়ী ভিত্তিতে চাকরি করেছিলেন। সেই সুবাদে তিনি ওয়েব পেজ এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বিভিন্ন সার্ভার হ্যাক করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য অবৈধভাবে সংগ্রহ করতেন। পরবর্তীতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ ও নগদ)-এর মাধ্যমে অর্থ লেনদেন করে তারা বিভিন্ন ব্যক্তির সিমের লোকেশন, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং এসএমএস লিস্টের মতো সংবেদনশীল তথ্য বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে আসছিলেন।
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আজ রোববার ভোর পাঁচটার দিকে মান্দা উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে অবস্থিত ‘সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট’ নামক দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার মোবাইল ফোন পরীক্ষা করে একাধিক সিডিআর এবং বিভিন্ন নম্বরের শেষ লোকেশনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মান্দা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.