ঝালকাঠির কাঁঠালিয়ায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
প্রকাশ: 13 September 2026 । 18:15 | আপডেট: 13 September 2026 । 19:00
মোঃ মাছুম বিল্লাহ কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠি:-
ঝালকাঠির কাঁঠালিয়ায় সাবিনা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাবিনা আক্তার ওই গ্রামের ইউসুফ হাওলাদারের মেয়ে। তিনি আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো সাবিনা বাড়ির দোতলায় ঘুমাতে যান। রোববার সকাল গড়িয়ে গেলেও তিনি নিচে না নামায় পরিবারের সদস্যরা দোতলায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজন ও স্থানীয়রা তাকে নিচে নামিয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবিনা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার ও স্থানীয়দের দাবি। এর আগেও তিনি আত্মহানির চেষ্টা করেছিলেন বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন। তবে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফাও সাবিনার মানসিক সমস্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবিনা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মরদেহ ময়নাতদন্ত না করার জন্য আবেদন করায় বিষয়টি বিবেচনা করে আইনগত প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কলেজছাত্রীর এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোক বিরাজ করছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.