ইংল্যান্ডে হোয়াইটওয়াশ পাকিস্তান, শেষ ম্যাচে..

প্রকাশ: 12 September 2026 । 21:25 | আপডেট: 12 September 2026 । 21:25

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ইংল্যান্ড সফরটা ভুলেই যেতে চাইবে পাকিস্তান। তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও শেষ ম্যাচে কিছুটা লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে দলটি। আগের দুই টেস্টে অসহায় আত্মসমর্পণের পর শেষ ম্যাচে ১৩০ রানের লক্ষ্য দিয়েও শেষ পর্যন্ত ৮ উইকেটে হেরেছে পাকিস্তান।

চতুর্থ দিন শনিবার মাত্র ২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। প্রথম ওভারেই বেন ডাকেট ও এমিলিও গে-কে ফেরান পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস। তবে এরপর জো রুট ও জর্ডান কক্সের ১২৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দ্রুতই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় স্বাগতিকরা।

রুট ৬২ এবং কক্স ৫৯ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ২ উইকেটে ১৩০ রান তুলে লাঞ্চ বিরতির আগেই ম্যাচ শেষ করে ইংলিশরা।

এর আগে পাকিস্তানের ইনিংস ব্যবধানে হারের শঙ্কা তৈরি হয়েছিল। তবে আজান আওয়াইস, শান মাসুদ ও বাবর আজমের ফিফটির পর রাজাউল্লাহর লড়াকু ইনিংসে ম্যাচে ফেরে পাকিস্তান। শেষ পর্যন্ত হার এড়াতে না পারলেও ইনিংস ব্যবধানে পরাজয় থেকে বাঁচে তারা।

তিন টেস্টে ১৫ দিনের মধ্যে ১১ দিন মাঠে থাকা পাকিস্তান কেবল এজবাস্টনে তৃতীয় দিন কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পেরেছিল। সিরিজের তিন ম্যাচেই হারলেও শেষ ম্যাচে লড়াই করে মাঠ ছাড়াই সফরের শেষ সান্ত্বনা হয়ে থাকল পাকিস্তানের জন্য।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!