ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে..
প্রকাশ: 12 September 2026 । 19:44 | আপডেট: 12 September 2026 । 19:44
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ২৭৬ জনে।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৬ থেকে ১০ বছর এবং অন্যজনের বয়স ৫৬ থেকে ৬০ বছরের মধ্যে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ২৫১ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১৯৯, বরিশালে ১৪৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮, চট্টগ্রামে ১০৩, রাজশাহীতে ৭৩, ময়মনসিংহে ৪৮, রংপুরে ৪৭ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ২৭৬ জন।
চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ৪৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮ এবং সিটি করপোরেশনের বাইরে ৮ জন মারা গেছেন। এ ছাড়া খুলনায় ২৫, ময়মনসিংহে ১৪, বরিশালে ১২, চট্টগ্রামে ১০, রাজশাহীতে ছয় এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.