২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায়..

প্রকাশ: 12 September 2026 । 19:29 | আপডেট: 12 September 2026 । 19:29

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম চালুর পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে অক্সফোর্ডএকিউএ লিডারশিপ সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি স্কুলে নিবন্ধিত শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক শিক্ষকদের প্রযুক্তি বিষয়ে দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, ইংলিশ মাধ্যম, বাংলা মাধ্যমসহ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে একই কারিকুলাম চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।

শিক্ষাক্ষেত্রে বৈষম্য কমাতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান ববি হাজ্জাজ। এ সময় তিনি উন্নত বিশ্বের শিক্ষাব্যবস্থার বিভিন্ন উদাহরণ তুলে ধরেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!