তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব..

প্রকাশ: 12 September 2026 । 19:12 | আপডেট: 12 September 2026 । 19:17

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে চাইলে দেশকে পুনর্গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় ২৩ লাখ স্কাউট, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২২ হাজার সদস্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি শিক্ষার্থী রয়েছে। এত বিপুলসংখ্যক মানুষ দেশকে পুনর্গঠনে একসঙ্গে কাজ করলে কোনো বাধাই তা ঠেকিয়ে রাখতে পারবে না।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ পরিবর্তনের সক্ষমতা দেখিয়েছে। এবার দেশকে পরিচ্ছন্ন ও পুনর্গঠনে তাদের দায়িত্ব নিতে হবে। আগামী তিন মাসে ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ সম্ভব না হলেও ৮০ শতাংশ পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। ভাঙা পাত্রসহ বিভিন্ন স্থানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হয় উল্লেখ করে সবাইকে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, প্রতি সপ্তাহে মাত্র এক ঘণ্টা সময় দিয়ে নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার করলে দ্রুত পরিবর্তন আনা সম্ভব। যত্রতত্র ময়লা ফেলা ব্যক্তিদের নিরুৎসাহিত করারও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিজেকে সুস্থ রাখার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। ২০২৪ সালে তরুণ সমাজ পরিবর্তনের সূচনা করেছে উল্লেখ করে তিনি বলেন, এবার তরুণদের নেতৃত্বে রাষ্ট্র ও দেশ পুনর্গঠনের উদ্যোগ নিতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!