মির্জাগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ এক..
প্রকাশ: 12 September 2026 । 18:40 | আপডেট: 12 September 2026 । 18:40
মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযানে ২৩ পিছ ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ মোঃ মিজানুর আকন (৩৪) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালী গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক মিজানুর আকন মনোহরখালী গ্রামের আঃ মজিদ আকনের পূত্র।
মির্জাগঞ্জ থানার এস আই (নিরস্ত্র) মোঃ কাওসার আহমেদ জানান, এএসআই (নিরস্ত্র) সালাউদ্দীন ও মোঃ মাসুদ রানা (নিরস্ত্র) সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মির্জাগঞ্জ থানাধীন মনোহরখালী এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান কালে মনোহরখালী গ্রামে মিজানুর আকন এর বসত ঘরে মিজানুর আকনের হেফাজতে থাকা ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা জব্দসহ মিজানুর আকনকে আটক করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মিজানুর আকনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.