শ্রীমঙ্গলে নজরকাড়া বাগান বিলাসের সৌন্দর্য
প্রকাশ: 12 September 2026 । 16:17 | আপডেট: 12 September 2026 । 16:17
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোড এলাকায় একটি বাড়ির বাগানে ফুটে থাকা দৃষ্টিনন্দন বাগান বিলাস (বোগেনভিলিয়া) নজর কেড়েছে পথচারীদের। উজ্জ্বল গোলাপি রঙের অসংখ্য ফুলে গাছটি যেন সাজিয়েছে প্রকৃতির আপন রঙে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ রোডের বাসিন্দা মিজানুর রহমান আলমের বাসার বাগান থেকে এই মনোমুগ্ধকর বাগান বিলাসের ছবি তোলা হয়।
বোগেনভিলিয়া বা বাগান বিলাস (Bougainvillea sp.) Nyctaginaceae পরিবারের অন্তর্ভুক্ত কাঁটাযুক্ত, রঙিন ও জনপ্রিয় আলংকারিক লতা, ঝোপ কিংবা ছোট গাছ। এর বাহারি রঙের পুষ্পবিন্যাস বাড়ির আঙিনা, বাগান ও সড়কের সৌন্দর্য বাড়িয়ে তোলে।
ছবিতে দেখা যায়, একটি গাছের ডালে গুচ্ছ গুচ্ছ উজ্জ্বল গোলাপি বাগান বিলাস ফুটে রয়েছে। সবুজ পাতার মাঝে এমন আকর্ষণীয় রঙের ফুল প্রকৃতিপ্রেমীদের সহজেই মুগ্ধ করে।
শ্রীমঙ্গলের সবুজ প্রকৃতির সঙ্গে বাগান বিলাসের এই রঙিন উপস্থিতি শহরের সৌন্দর্যেও যোগ করেছে ভিন্ন মাত্রা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.